ঢাকা, শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে অংশ নিতে যমুনায় বিএনপির প্রতিনিধি দল

দেশের আইনশৃঙ্খলাসংক্রান্ত সার্বিক পরিস্থিতি নিয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে অংশ নিতে বিএনপির প্রতিনিধি দল যমুনায় প্রবেশ করেছে। রবিবার (৩১ আগস্ট) সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় প্রবেশ করেন বিএনপির প্রতিনিধি দল। 


এ দলের নেতৃত্ব আছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।


বিএনপির চেয়ারপার্সনের মিডিয়া উইংয়ের কর্মকর্তা শামসুদ্দিন দিদার জানান, বিএনপির মহাসচিব ছাড়াও প্রতিনিধি দলে আছেন স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, গয়েশ্বর চন্দ্র রায়, আব্দুল মঈন খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমেদ, ইকবাল হাসান মাহমুদ টুকু, ডা. এ জেড এম জাহিদ হোসেন।


প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে আগামী সংসদ নির্বাচন, দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং জুলাই জাতীয় সনদ নিয়ে আলোচনা হবে বলে জানিয়েছেন বিএনপি নেতারা। বিএনপির আরেক সূত্র জানায়, প্রশাসনে ফ্যাসিবাদের যেসব দোসর এখনো রয়ে গেছে, তাদের একটি তালিকা দলের পক্ষে থেকে সরকারকে দেওয়া হতে পারে।


ads
ads
ads

Our Facebook Page

↑